শ্রীনগর-কীর্তন
![]() |
| (আজ্ঞাটহল) |
নদীয়া-গোদ্রুমে নিত্যানন্দ মহাজন।
পাতিয়াছে নামহট্ট জীবের কারণ ।। ১ ।।
(শ্রদ্ধাবান্ জন হে. শ্রদ্ধাবান্ জন )
প্রভুর আজ্ঞায়, ভাই মাগি এই ভিক্ষা ।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ-শিক্ষা ৷৷ ২ ৷৷
'অপরাধশূন্য হ'য়ে লহ কৃষ্ণ নাম ৷
কৃষ্ণের সংসার কর ছাড়ি' অনাচার ।
কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন-প্ৰাণ ৷৷ ৩ ৷
জীবে দয়া, কৃষ্ণনাম সর্বধর্ম সার । ৪
