মানস, দেহ, গেহ, যো কিছু মোর

মানস, দেহ, গেহ, যো কিছু মোর

মানস, দেহ, গেহ, যো কিছু মোর । 

অর্পিলু তুয়া পদে, নন্দকিশোর ৷৷ ১ ৷ 

সম্পদে-বিপদে, জীবনে-মরণে । 

দায় মম গেলা, তুয়া ও-পদ বরণে ৷৷ ২৷ 

মারবি রাখবি--যো ইচ্ছা তোহারা । 

নিত্যদাস-প্রতি তুয়া অধিকারা । ৩ । 

জন্মাওবি মোএ ইচ্ছা যদি তোর । 

ভক্তগৃহে জনি জন্ম হউ মোর ॥ ৪ ।

কীট জন্ম হউ যথা তুয়া দাস । 

বহির্মুখ ব্ৰহ্মজন্মে নাহি আশ ৷৷ ৫ ৷৷ 

ভুক্তি-মুক্তিস্পৃহা বিহীন যে ভক্ত ৷ 

লভইতে তাঁক সঙ্গ অনুরক্ত ৷৷ ৬ ৷ 

জনক, জননী, দয়িত, তনয় । 

প্রভু, গুরু, পতি—তুহুঁ সৰ্বময় ৷৷৭৷৷ 

ভকতিবিনোদ কহে, শুন কান ! 

রাধানাথ! তুহুঁ হামার পরাণ ॥ ৮॥